ঢাকাMonday , 25 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: একুশের কথা

admin ঢাকা
আপডেট: 25 February 2019, 20:44

একুশ আমার মায়ের ভাষা
একুশ আমার মনের আশা
একুশ আমার না বলা
মুক্ত স্বাধীন মাতৃভাষা।
একুশ আমার বাংলা মায়ের
মুক্তঝরা মাতৃকথা
একুশ আমার ঘরের কোনে
এক চিলতে আলোক গাঁথা
একুশ আমার রাখাল ভাইয়ের
সহজ সরল মনের কথা
একুশ আমার বোবা মায়ের
বুকের ভিতর জমানো ব্যথা
একুশ আমার বিধবা বোনের
স্বামীহারা ইতিকথা
একুশ আমার পিতাহারা
এতিম ছেলের আত্মব্যথা
একুশ আমার ভাই হারানো
রক্তমাখা মনের কথা।
একুশ আমার দামাল ছেলের
আত্মত্যাগের ইতিকথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *