ঢাকাSunday , 24 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২

admin ঢাকা
আপডেট: 24 February 2019, 20:54

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় আফসার সরদার (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি।
রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফসার সরদার আশাশুনি উপজেলার আরার কাদাকাটি গ্রামের আরশাদ সরদারের ছেলে।
আহতরা হলেন, ওই গ্রামের স্বপন দাশ (৩২) ও তার দাদি শ্বাশুড়ী গীতা দাশ (৬০)।
সাতক্ষীরা সদর থানার এসআই কিশোর কুমার জানান, স্বপন দাশ ও তার দাদি শাশুড়ী গীতা দাশ খুলনা রোড মোড় থেকে ডাক্তার দেখিয়ে আফসার সরদারের মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে পৌঁছুলে পিছন দিক থেকে একটি ট্রাক ওভারটেক করার সময় তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আফসার সরদার নিহত হন। আহত হন তারা দুইজন।
তিনি জানান, ঘাতক ট্রাকটি শ্রমিক ইউনিয়নের লোকজন আটক করে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *