ঢাকাSunday , 24 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দলীয় নেতা-কর্মীদের স্বার্থে কালিগঞ্জে প্রার্থিতার ঘোষণা দিলেন সাঈদ মেহেদী

admin ঢাকা
আপডেট: 24 February 2019, 22:52

ডেস্ক রিপোর্ট: দলীয় নেতা-কর্মীদের স্বার্থে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী। আগামীকাল ২৬ ফেব্রুয়ারি তিনি মনোনয়নপত্র দাখিল করবেন।
নিজের প্রার্থিতা ঘোষণা করে সাঈদ মেহেদী সুপ্রভাত সাতক্ষীরাকে বলেন, কালিগঞ্জে ২৭ বছর ধরে আওয়ামী লীগকে তিলে তিলে গড়ে তোলা হয়েছে। দলের ত্যাগী পরীক্ষিত কর্মীদের স্বার্থে, তাদের পাশে দাড়াতে নির্বাচনে অংশগ্রহণ করা অপরিহার্য হয়ে পড়েছে। বিপদে-আপদে প্রিয় নেতাকে পাশে না পেলে তারা দল করবে কেন? তৃণমূলের মতামত উপেক্ষা করায় আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পর ইতোমধ্যে দলীয় কাউন্সিলররা হতাশ হয়ে পড়েছে। তাই দলের বিরুদ্ধে নয়- পরিবর্তনের ধারাবাহিকতায় হয়তোবা ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নেবে অধিকাংশ নেতা-কর্মী-সমর্থক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *