ঢাকাSunday , 24 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন এলজিএসপি’তে জেলার শ্রেষ্ঠ

admin ঢাকা
আপডেট: 24 February 2019, 22:48

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন এলজিএসপি কাজে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম আয়োজিত হোটেল ইন্টা. ফারজস ইন্টারকমে দেশের সকল জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানকে পুরস্কৃত করা হয়। তারই ধারাবাহিকতায় জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসাবে গোল্ড মেডেল পুরস্কার গ্রহণ করেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী জাকির হোসেন, দৈনিক সমকালের সম্পাদক সাঈদ খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাবান মাহমুদ প্রমুখ।
এদিকে চেয়ারম্যানকে দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *