ঢাকাSunday , 24 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল সীমান্তে ৬ পিস স্বর্ণের বারসহ আটক ১

admin ঢাকা
আপডেট: 24 February 2019, 22:42

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে ছয় পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের নায়েব সুুবেদার ওয়াহেদ গোপন সংবাদ পেয়ে বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৪ শত ৭০ গ্রাম স্বর্ণের বারসহ শামিম হোসেন (৩২) নামে এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় বিজিবি। আটক শামিম হোসেন গাতিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি তেতত্রিশ হাজার টাকা বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *