ঢাকাSunday , 24 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চৌগাছার ৭ জামায়াত নেতাকর্মী কারাগারে

admin ঢাকা
আপডেট: 24 February 2019, 22:19

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলা জামায়াতের সাত নেতাকর্মীকে নাশকতা প্রচেষ্টার একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বুলবুল আহমেদের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আত্মসমর্পণকারী নেতাকর্মীরা হলেন চৌগাছা পৌর জামায়াতের আমীর ও হাজরাখানা পীর বলুহ দেওয়ান দাখিল মাদরাসার সহকারি মৌলভী শিক্ষক মাওলানা আব্দুল খালেক, পাতিবিলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ও পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মিজানুর রহমান, চৌগাছা কামিল মাদরাসার অধ্যক্ষ ও উপজেলা পরিষদ শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল লতিফ, স্বরুপদাহ মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রহমান, চৌগাছা বাজারের বিশিষ্ট বেকারী ব্যবসায়ী আবু বকর সিদ্দিক ও হাজীপুর গ্রামের জামায়াত কর্মী জাহিদুল ইসলামসহ সাত জন।
উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির মাওলানা গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *