ঢাকাSaturday , 11 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাম্পাফুলে চুরির অভিযোগে আটক ১, মুচলেকায় মুক্তি

admin ঢাকা
আপডেট: 11 August 2018, 15:46

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নে মৎস্য ঘেরে মাছ চুরির সময় মিলন গাজী নামে একজনকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার (১০ আগস্ট) গভীর রাতে ইউনিয়নের বালাপোতা গ্রামের শ্যামল সরকারের মৎস্য ঘের থেকে তাকে আটক করা হয়। মিলন গাজী আশাশুনি ইউনিয়নের আদালতপুর গ্রামের বাবু গাজীর ছেলে।
ঘের মালিক শ্যামল সরকার জানান, রাতে মৎস্য ঘেরে হঠাৎ মাছ চুরির সময় মিলন গাজীকে দেখতে পেলে আমি চিৎকার দেই। এসময় আরও কয়েকজন মিলে তাকে আটক করি। পরে চাম্পাফুল ইউপি মেম্বর মো. সাইলুজ্জামান খাঁন সাইলু বিষয়টি জানার পর আশাশুনির আদালতপুরের ইউপি সদস্য মো. মিজানুর রহমানের মাধ্যমে মুচলেকা নিয়ে তাকে মুক্তি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *