ঢাকাSunday , 24 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জাতীয় পার্টির নির্বাচনী বর্ধিত সভা

admin ঢাকা
আপডেট: 24 February 2019, 20:59

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে জাতীয় পার্টির বিশেষ নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পারুলিয়ায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মাবুদ গাজীর সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আবুল ফজল, সহ-সভাপতি আনছার আলী, ইব্রাহিম সরদার, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, দপ্তর সম্পাদক আব্দুল গফুর সরদার, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক খান, কুলিয়া ইউনিয়ন সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. শোকর আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ভুট্টো,পারুলিয়া ইউনিয়ন সভাপতি জাহান আলী, সখিপুর ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আছাদুল ইসলাম, যুব সংহতির সভাপতি মোসফিকুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মানিরুল ইসলাম মনি, মামুন ইসলাম, মাওলাসহ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে আনোয়ার হোসেন আনুুকে আহবায়ক ও আব্দুল গফুর সরদারকে সদস্য সচিব করে ১১ সদস্যের দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান বকুলের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *