ঢাকাSunday , 24 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৮ মার্চ মাঠে গড়াবে ১ম বিভাগ ক্রিকেট লীগ: এন্ট্রি গ্রহণ ও দল বদলের সময়সূচি ঘোষণা

admin ঢাকা
আপডেট: 24 February 2019, 20:30

ডেস্ক রিপোর্ট: আগামী ৮ মার্চ মাঠে গড়াবে ২০১৮-১৯ মৌসুমের ১ম বিভাগ ক্রিকেট লীগ। সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য ১ম বিভাগ ক্রিকেট লীগকে সামনে রেখে অংশগ্রহণকারী ক্লাব/সংস্থাকে ২ মার্চের মধ্যে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার দপ্তরে (সাতক্ষীরা স্টেডিয়াম) সম্মতিপত্রসহ দুই হাজার টাকা এন্ট্রি ফি জমা দেওয়ার আহবান জানানো হয়েছে। একই সাথে ১ম বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহণেচ্ছু খেলোয়াড়দের দল বদল ও টোকেন নবায়ন সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
এসব নির্দেশনার মধ্যে রয়েছে, খেলোয়াড়দের দুই কপি স্ট্যাম্প সাইজের ছবিসহ স্ব-শরীরে উপস্থিত থেকে ২৬-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দল বদল করতে হবে। নতুন/নবায়ন টোকেন ফি ৫০/- (পঞ্চাশ) টাকা, রেজিস্ট্রেশন ফরম প্রতিটি ২০/- (বিশ) টাকা। ক্লাব/সংস্থার রেজিস্ট্রেশন ও টোকেন ২০১৮-১৯ সনের জন্য (ছবিসহ) যথানিয়মে সম্পন্ন করে আগামী ৫ মার্চ দুপুর ২টার মধ্যে জমা করতে হবে। ০১টি দলে সর্বোচ্চ ২৫জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে, ৫ মার্চ ১৫জন এবং খেলা শুরুর ২৪ ঘণ্টার মধ্যে ১০জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। পরবর্তী তথ্য ও কার্যক্রম ১ম বিভাগ ক্রিকেট লীগ শুরুর পূর্বে অবহিত করা হবে বলে রোববার ১ম বিভাগ ক্রিকেট কমিটির সম্পাদক ইদ্রিস আলী বাবু প্রেরিত এক পত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *