ঢাকাSaturday , 23 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার: স্ত্রী আটক

admin ঢাকা
আপডেট: 23 February 2019, 22:04

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় কৃষ্ণপদ ঘোষ (৪২) নামে এক যুবকের ঘরের আড়ায় চাদর পেচানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার দেলুটি ইউনিয়নের সেনেরবেড় গ্রামের মৃত সুরেন্দ্রনাথ ঘোষের ছেলে।
খবর পেয়ে স্থানীয় ক্যাম্প ও থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার তৃতীয় স্ত্রী দেবী রাণীকে থানা হেফাজতে নেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, এক বছর পূর্বে কৃষ্ণপদ ফুলবাড়ী গ্রামের কালিপদ মন্ডলে মেয়েকে বিয়ে করেন। এর আগে তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী সংসার ছেড়ে চলে যায়। স্থানীয় ইউপি সদস্য সুপদ রায় জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড় লেগে থাকত। সর্বশেষ শুক্রবার সকালেও দুজনের মধ্যে ঝগড়া ও মারপিটের ঘটনা ঘটে। কৃষ্ণপদকে দুপুরের দিকে ঘরের আড়ায় গলায় চাদর পেচানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।
এ বিষয়ে ওসি এমদাদুল হক জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে কৃষ্ণপদ আত্মহত্যা করতে পারে! এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্ত রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। তবে স্ত্রী দেবী রাণীর কথাবার্তা সন্দেহ হওয়ায় তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *