ঢাকাSaturday , 23 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা

admin ঢাকা
আপডেট: 23 February 2019, 22:02

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মঠবাটী চেঁচুয়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে প্রাক্তন ব্যাংক কর্মকর্তা প্রজিত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক ও ট্রাস্টের প্রকল্প সভাপতি এসএম মোজাম্মেল হক। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক এসএম বাবুল আক্তার।
বিশেষ অতিথি ছিলেন দিনেশ চন্দ্র রায়, পারিজাত মল্লিক, সাংবাদিক আলাউদ্দীন রাজা, ডা. পরিতোষ রায়, সঞ্জয় সরকার, আশিষ বিশ্বাস, অভিজিত ধর।
প্রীতিষ বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন সুরজিত রায়, রণক বিশ্বাস, গোষ্ঠ বিহারী বিশ্বাস, সূর্য কান্ত বাছাড়, নিরাণ মন্ডল, সলেমান গাজী, হিল্লোল রায়, মিঠু সরদার। অনুষ্ঠান শেষে ট্রাস্টের পক্ষ থেকে গরীব ও মেধাবী ছাত্রদের মাঝে বই বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *