Sunday, 6 September 2026

খাদ্য অধিকার আইন প্রণয়নে পদক্ষেপ গ্রহণের দাবিতে মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 11 August 2018, 15:31

খাদ্য অধিকার আইন প্রণয়নে পদক্ষেপ গ্রহণের দাবিতে খাদ্য অধিকার বাংলাদেশ সাতক্ষীরা জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় বেসরকারি সংস্থা স্বদেশ’র কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা কমিটির সাধারণ সম্পাদক ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মরিয়ম মান্নান।
সভায় অংশ নেন কমিটির সহ-সভাপতি ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, যুগ্ম সাধারণ (১) সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক (২) নাজমুল আলম মুন্না, সদস্য লুইস রানা গাইন, সিরাজুন সঞ্জু, সেকেন্দার আলী, ফারুক রহমান ও সিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় আন্তর্জাতিক নারী দিবস ২০১৮ উদযাপনে চুপড়িয়া মহিলা সংস্থার সভানেত্রী মরিয়ম মান্নানকে সভাপতি এবং বরসা’র সহকারী পরিচালক নাজমুল আলম মুন্নাকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন ড. দিলারা বেগম, শিক্ষাবিদ আব্দুল হামিদ ও মাধব চন্দ্র দত্ত। সদস্য নির্বাচিত হয়েছেন অপরেশ পাল, আবু জাফর সিদ্দিকী, শ্যামল কুমার বিশ্বাস, মহুয়া মনজুরী, সিরাজুর সঞ্জু, সেকেন্দার আলী, জ্যোৎনা দত্ত, সিরাজুল ইসলাম, লুইস রানা গাইন ও নারী নেত্রী শীলা প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *