হেলাতলা প্রতিনিধি: কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মাদক মামলার পলাতক আসামি নজরুল ইসলাম নজু (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। সে কলারোয়া উপজেলার বড়ালী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
কলারোয়ার থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, এএসআই নুর আলীর নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ পলাতক পেশাদার মাদক সম্রাটকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, নজরুলের বিরুদ্ধে থানায় ৫টি মাদক মামলা ও ৩টি ওয়ারেন্টভুক্ত মামলা রয়েছে। তাকে শনিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
