ঢাকাSaturday , 23 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাদাকাটিতে নকআউট ভলিবল টুর্নামেন্টে কয়রার আটরা তরুণ সংঘ চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 23 February 2019, 21:38

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কাদাকাটিতে আট দলীয় নকআউট ভলিবল টুর্নামেন্টের ফাইনালে তেঁতুলিয়াকে ০-৩ সেটে হারিয়ে কয়রার আটরা তরুণ সংঘ শিরোপা জিতেছে।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকালে পূর্ব কাদাকাটি সরকারি প্রাইমারি স্কুল মাঠে এ টুর্নামেন্টের ফাইনালে আশাশুনির তেঁতুলিয়া আদর্শ একতা যুব সংঘ ও কয়রা উপজেলার আটরা তরুণ সংঘ মুখোমুখি হয়ে ০-৩ সেটে কয়রা চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অফ দি ম্যাচ জাতীয় দলের সদস্য হরষিত বিশ্বাস ও ম্যান অফ দি সিরিজ হয়েছেন জাতীয় দলের সদস্য অজয় মন্ডল। খেলা শেষে পাঠাগারের সভাপতি বাসুদেব মন্ডলের সভাপতিত্বে ও যুবসংঘের সভাপতি নিতাই চন্দ্র গাইনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান দিপঙ্কর সরকার দিপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *