ঢাকাSaturday , 23 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিনম্র শ্রদ্ধায় আশাশুনি প্রেসক্লাবের ভাষা শহিদদের স্মরণ

admin ঢাকা
আপডেট: 23 February 2019, 21:37

আশাশুনি প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধায় আশাশুনি প্রেসক্লাবে মহান একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে নবগঠিত কমিটির সভাপতি এসএম আহসান হাবিবের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ আশাশুনি কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন।
ভোরে উপজেলা প্রশাসনের সাথে প্রভাত ফেরিতে অংশগ্রহণ, এরপর প্রেসক্লাবে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো ব্যাচ ধারণ করা হয়। সকাল ১১টায় ক্লাবের কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ২১ ফেব্রুয়ারি উদযাপন কমিটির আহ্বায়ক সমীর রায়। সাংবাদিক মাসুদুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, উপদেষ্টা অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক জিএম আল ফারুক, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, সাংবাদিক বাহবুল হাসনাইন, গোলাম মোস্তফা, আকাশ হোসেন প্রমুখ। সভায় শহিদদের স্মরণে স্বরচিত কবিতা পাঠ করেন জিএম মুজিবুর রহমান, সমীর রায় ও মাসুদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *