ঢাকাSaturday , 23 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাল্য বিবাহ ইভটিজিং ও সন্ত্রাস রোধে নাংলায় শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 23 February 2019, 21:23

আব্দুস সামাদ, নওয়াপাড়া (দেবহাটা): বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও মাদক বিরোধীসহ সকল প্রকার অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে দেবহাটার নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে মিলিত হন।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাবলু বিশ্বাসের সভাপতিত্বে ও থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরীর সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ও কুষ্টিয়া ইউনিভার্সিটি ছাত্রলীগের সাবেক সভাপতি আফছার উদ্দীন বাবলু, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। উপস্থিত ছিলেন দেবহাটা থানার এসআই লিটন কুমার সাহা, পিএসআই জুয়েল রানা, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম, সুরেন্দ্র নাথ, রবিউল ইসলামসহ শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
এ সময় ওসি বিপ্লব কুমার সাহা বলেন, সমাজ থেকে সন্ত্রাস, মাদক, নাশকতা, বাল্য বিবাহ রোধসহ সকল প্রকার অপরাধ দূর করতে পুলিশ কাজ করছে। পুলিশ জনগণের বন্ধু, তাই পুলিশকে তথ্য দিয়ে অপরাধীকে আইনের আওতায় আনতে এবং সমাজকে সুন্দর করতে সকলে এক সাথে কাজ করুন। অপরাধী যেই হোক আইনের কাছে কেউ আপন নয়। যারাই সমাজের শান্তি নষ্ট করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *