ঢাকাSaturday , 23 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ীতে ৮ দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্টে জয়নগর ফ্রেন্ডশিপ ক্লাব চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 23 February 2019, 21:18

কাশিমাড়ী প্রতিনিধি: কাশিমাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৮ দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্টে জয়নগর ফ্রেন্ডশিপ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার পূর্ব গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনালে প্রিন্সিপাল আব্দুল হক স্মৃতি সংঘকে পরাজিত করে জয়নগর ফ্রেন্ডশিপ ক্লাব চ্যাম্পিয়ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন পূর্বগোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘের সভাপতি জিএম হুমায়ন কবীর হিমু, প্রিন্সিপাল আব্দুল হক স্মৃতি সংঘের সভাপতি আবীর হোসেন সুমন, সিডিও ইয়ুথ টিমের কাশিমাড়ী ইউনিটের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন রাশিদুল হক, হাবিব বিল্যাহ ও আশরাফ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *