কাশিমাড়ী প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষ্যে শ্যামনগরের এভারগ্রীণ যুব সংঘের উদ্যোগে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পূর্ব গোবিন্দপুর এভারগ্রীণ ক্লাব চত্বরে সভাপতি জিএম হুমায়ন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য আবু তাহের, তানভীর হোসেন, আলমগীর হোসেন, আশরাফ হোসেন, রবিউল ইসলাম, আব্দুল কাদের, আশরাফুজ্জামান আকাশসহ সদস্যবৃন্দ। সভা শেষে ২১ ফেব্রুয়ারি উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
