ঢাকাSaturday , 23 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা জমঈয়তে আহলে হাদীসের ত্রি-বার্ষিক কাউন্সিল: সভাপতি ওবায়দুল্লাহ, সম্পাদক শাহাদাৎ

admin ঢাকা
আপডেট: 23 February 2019, 20:36

সাতক্ষীরা জেলা জমঈয়তে আহলে হাদীসের ত্রি-বার্ষিক কাউন্সিল-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি শাইখ আবদুন নূর বিন আব্দুল জব্বার মাদানী। অতিথি ছিলেন, ঢাকা যাত্রাবাড়ীর ড. শাইখ হাফেজ রফিকুল ইসলাম মাদানী। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা জমঈয়তে আহলে হাদীস ঈদ কমিটির সভাপতি সফিকুল ইসলাম, প্রফেসর রফিউদ্দীন, ডা. আমিনুর রহমান, একরামুল কবীর খান, প্রফেসর মো. হাবিবুল্লাহ, আমিরুল ইসলাম, আহসানুল কাদীর স্বপন। অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা জেলা জমঈয়তে আহলে হাদীস এর সেক্রেটারী প্রভাষক মাও. শাহাদাৎ হুসাইন। জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটিতে ছিলেন, প্রধান শিক্ষক আবু তাহের, প্রভাষক আবুল কাশেম ও অধ্যক্ষ মাও. আব্দুল্লাহ। কাউন্সিলে ১০১ জন ভোটার দুটি পদে ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনায় ছিলেন, মোজাম্মেল হক ও প্রভাষক হাবিবুর রহমান। কাউন্সিলে জেলা সভাপতি হিসেবে মাও. ওবায়দুল্লাহ গযনফর ও সাধারণ সম্পাদক হিসেবে প্রভাষক মাও. শাহাদাৎ হুসাইন নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *