ঢাকাSaturday , 23 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং ওনার অ্যাসোসিয়েশনের নির্বাচন: সভাপতি শফিউল্লাহ, সম্পাদক আকবর

admin ঢাকা
আপডেট: 23 February 2019, 20:32

সাতক্ষীরা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং ওনার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের বাকালস্থ সবুরের গার্ডেনে নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাব্বির আহমেদ, শওকত হোসেন, লিয়াকত হোসেন বাবলু।
নির্বাচনে ৫টি পদের বিপরীতে ১০জন অংশগ্রহণ করেন। এদের মধ্যে সভাপতি পদে এইচ এম শফিউল্লাহ, সহ-সভাপতি পদে আশরাফুল হোসেন, সম্পাদক পদে কাজী আকবর হোসেন জাহিদ, সহ-সম্পাদক পদে ওয়াকিফুল কবির, প্রচার সম্পাদক পদে গোলাম মোস্তফা নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন শামীমুর রহমান মুন্না, আসলাম গাজী, আকুঞ্জী মেহেদী হাসান ডলপিন, আবু তালেব রাজু। নব-নির্বাচিত কমিটি সাতক্ষীরা জেলার এলাকাভিত্তিক ৮জন পরিচালক নিযুক্ত করবেন। পরে সংগঠনের সকল সদস্যের উপস্থিতিতে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *