ঢাকাFriday , 22 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এমপি জগলুলের কাব্যগ্রন্থ ‘বঙ্গবন্ধু থেকে দেশরত্ন’র মোড়ক উন্মোচন

admin ঢাকা
আপডেট: 22 February 2019, 21:58

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গীতিকবি এসএম জগলুল হায়দারের কাব্যগ্রন্থ ‘বঙ্গবন্ধু থেকে দেশরত্ন’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শ্যামনগর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে শ্যামনগর সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ তন্ময় সাহা অতিথি হিসেবে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন ম-ল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম কবির উপস্থিত ছিলেন।
এসময় স্কুল-কলেজের শিক্ষার্থীরা উন্মোচিত কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করে শোনায়।
আর কবিতা লেখার স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন গীতিকবি জগলুল হায়দার এমপি। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *