ঢাকাFriday , 22 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা

admin ঢাকা
আপডেট: 22 February 2019, 20:48

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রভাষক স.ম. কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফছার উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালবের ‘গ’ অঞ্চলের ডিরেক্টর শারমিন জাহান মঞ্চু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘গ’ অঞ্চলের সাবেক ডিরেক্টর রাশেদুজ্জামান ঝিলাম, উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী সাঈদুর রহমান সাঈদ, যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি সাংবাদিক মোতাহার হোসাইন, কালবের যশোর জেলা ব্যবস্থাপক শাহিনুল হাসান, ক্লাস্টার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই ও মণিরামপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান।
সভায় সদস্যদের কৃতি সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি, সম্মাননা পত্র ও শিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *