ঢাকাFriday , 22 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বি.পি দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 22 February 2019, 20:44

বি.পি দিবস উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা স্কাউটসের আয়োজনে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে শহরের সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউটদের নিয়ে এ কর্মসূচি পালিত হয়। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা স্কাউটসের সহ-সভাপতি রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সম্পাদক আবুল বাশার পল্টু, প্রাক্তন সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সদর উপজেলা স্কাউটসের সম্পাদক কাজী আফজাল বারী, সদর উপজেলা কোষাধ্যক্ষ আব্দুল মাজেদ, কাব লিডার সংকর কুমার, স্কাউট ব্যক্তিত্ব রিয়াজুল হক, কামাল হোসেন, আব্দুল আজিজ, ফরহাদ হোসেন প্রমুখ। পরে বি.পি দিবস উপলক্ষ্যে একটি র‌্যালি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিনের নেতৃত্বে শহর প্রদক্ষিণ করে। দিনভর ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউটরা এ কর্মসূচিতে অংশ গ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *