ঢাকাFriday , 22 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে বৃদ্ধা হত্যার ঘটনায় মামলা: আদালতে নিহতের ভাইয়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

admin ঢাকা
আপডেট: 22 February 2019, 20:27

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে পৈত্রিক জমির বিরোধে আপন ছোট ভাই আব্দুর রহিমের হাতে বড় বোন নূরজাহান বেগম (৬২) হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহতের ছেলে উপজেলার খেদাপাড়া এলাকার জিল্লুর রহমান।
তদন্ত কর্মকর্তা এসআই নবুয়াত হোসেন জানান, নৃশংস এ হত্যাকান্ড প্রকাশ্যে দিবালোকে ঘটলেও ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি রেকর্ডের জন্য গত বুধবার রহিমকে আদালতে নেয়া হয়। আদালতে জবানবন্দি রেকর্ড শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেল ৩ টার দিকে উপজেলার গালদা গ্রামের এনায়েত মোড়লের বড় মেয়ে খেদাপাড়া এলাকার আলাউদ্দীনে স্ত্রী নুরজাহান বেগমকে তার ছোট ভাই আব্দুর রহিম পৌর এলাকার বিজয়রামপুর গ্রামে নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনার পর গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ রহিমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *