ঢাকাWednesday , 20 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বীজ ও খাদ্য দ্রব্য সংরক্ষণ করতে সাইলো বিতরণ

admin ঢাকা
আপডেট: 20 February 2019, 23:20

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে বীজ ও খাদ্য দ্রব্য সংরক্ষণে সাইলো বিতরণ করা হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) ১১টায় শ্যামনগর খাদ্য গুদামে বিশ্বব্যাংকের অর্থায়নে এবং খাদ্য অধিদপ্তরের মাধ্যমে দরিদ্র কৃষকদের জন্য বীজ ও খাদ্য দ্রব্য সংরক্ষণ করতে সাইলো বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার।
এসময় সংসদ সদস্য বলেন, শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। বর্তমান সরকার যখন ক্ষমতায় এসেছে তখনই কৃষকের উন্নযন হয়েছে। উপকূলের মানুষ বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে পড়েন। একথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এলাকার মানুষের জন্য টেকসই খাদ্য ও বীজ রাখার পাত্র উপহার দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার, কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর ইসলাম। বীজ ও খাদ্য সংরক্ষণের জন্য উপজেলার ১২টি ইউনিয়নে সর্বমোট ৮০০০ সাইলো বিতরণ করা হবে সূত্র জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *