ঢাকাWednesday , 20 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ন্যাশনাল সার্ভিসের সকল পর্ব স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 20 February 2019, 23:15

গাজী আল ইমরান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে সরকারের ন্যাশনাল সার্ভিস প্রকল্পের সকল পর্ব জাতীয়করণের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির (৩য় পর্ব) আওতায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনে স্থানীয় বেকার যুবক ও যুব-মহিলাসহ সচেতন এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন শেষে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি কল্যাণ সংস্থার সভাপতি আল ইমরানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ন্যাশনাল সার্ভিস কর্মী এসএসটির সভাপতি মারুফ হোসেন মিলন, তানিয়া আক্তার, ফিরোজ হোসেন, সুশান্ত মন্ডল, দয়াল মন্ডল, মাহাতাম বিল্লাহ, শিমুল দেবনাথ, কল্যাণ মন্ডল, ইমরান, দিপংকর মন্ডল, ইব্রাহিম খলিল, অসীম কুমার মৃধা প্রমূখ।
এসময় তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন শ্যামনগর সদর ইউপির সংরক্ষিত সদস্য উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়্যারম্যান প্রার্থী দেলোয়ারা বেগম। সমাবেশে বক্তারা ন্যাশনাল সার্ভিস জাতয়ীকরণের দাবি জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ন্যাশনাল সার্ভিস প্রকল্পে সারাদেশে কয়েক হাজার বেকার যুব ও যুব মহিলা তিন মাস প্রশিক্ষণ শেষে দুই বছর মেয়াদী সরকারের বিভিন্ন দপ্তরে খন্ডকালীন চাকরি শেষে বর্তমানে বেকার রয়েছে। তবে দুই বছর পর এসব যুব সম্প্রদায় প্রকল্প থেকে ঝরে পড়ে আবার চরম বেকারত্বের শিকার হয়েছে। তাই ন্যাশনাল সার্ভিসভূক্ত অসহায় এ বেকারদের চাকরিতে বহাল ও চাকরি স্থায়ীকরণ কারণের দাবি জানানো হয়। মনববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *