ঢাকাWednesday , 20 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফসানার গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 20 February 2019, 22:37

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফসানা খানম গণসংযোগ করেছেন।
বুধবার (২০ ফেব্রুয়ারি) চাম্পাফুল ইউনিয়নের কালিবাড়ী ও উজিরপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতারণকালে তিনি দলীয় নেতাকর্মী ও ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চান।
এসময় তিনি বলেন, সন্ত্রাস, মাদক, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমার প্রথম অবস্থান। গণতেন্ত্রর মানসকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন গ্রামকে শহরে পরিণত করা হবে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ.লীগের একজন কর্মী হিসেবে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে কালিগঞ্জ উপজেলায় উন্নয়নের কাজ করতে চাই।
এসময় তার সাথে ছিলেন পরিবেশ সংরক্ষণ মানবাধিকার বাস্তবায়ন সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান এ জি এম শহিদুল ইসলাম। গণসংযোগ শেষে চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবে তিনি মতবিনিময় করেন।
এতে চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের উপদেষ্টা ও ইউপি সদস্য আবু বক্কর গাইন, সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিত সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, কোষাধ্যক্ষ বাপ্পী সরকার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *