ঢাকাWednesday , 20 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেয়াড়ায় প্রাইমারি স্কুলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

admin ঢাকা
আপডেট: 20 February 2019, 22:35

ডেস্ক রিপোর্ট: কলারোয়ার দেয়াড়া প্রাইমারি স্কুলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন করা হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এসময় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দেয় শিক্ষার্থীরা।
শিশুকাল থেকে গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাশীল হওয়া, ঝরেপড়া রোধে সহযোগিতার লক্ষ্যে প্রাইমারি স্কুলে স্টুডেন্টস কাউন্সিল গঠন করা হয়।
নির্বাচনে ৭টি পদে নির্বাচিতরা হলো হাসান তৃতীয় শ্রেণি ক শাখা রোল নং ৪, আম্বিয়া খাতুন শাখা-ক রোল- ৫, চতুর্থ শ্রেণি রাসেল শাখা- ক রোল ৩, আরমিন শাখা-ক রোল- ৬, পঞ্চম শ্রেণির চৈতি খাতুন শাখা-ক রোল- ৬, নাসিম আহমদ শাখা-ক রোল-৩, আরিফ হোসেন শাখা-ক রোল- ৩৮।
ফলাফল ঘোষণা করেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী। নির্বাচনের সার্বিক পরিচালনায় ছিলেন প্রধান শিক্ষক রাবেয়া খাতুন।
প্রসঙ্গত, কলারোয়া উপজেলায় ১শ ২৭টি প্রাইমারি স্কুলে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল ও কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *