ঢাকাWednesday , 20 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে দপ্তরী কর্মচারী কল্যাণ সমিতির সম্মেলন: সভাপতি মাজেদ ও সম্পাদক ফিরোজ

admin ঢাকা
আপডেট: 20 February 2019, 22:33

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কর্মচারী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আব্দুল মাজেদ সভাপতি ও ফিরোজ আহমেদ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি দেবাশীষ কুমার দাশ। প্রধান অতিথির বক্তব্য রাখেন মডেল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সহকারি শিক্ষক এসএম আক্তারুজ্জামান ও শরিফুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল মাজেদকে সভাপতি, সহ-সভাপতি দেবাশীষ কুমার দাশ, আসলাম আলী ও শিব প্রসাদ সরকার, ফিরোজ হোসেনকে সম্পাদক, যুগ্ম-সম্পাদক শাহনেওয়াজ ও শহিদুল ইসলাম, মিলন ইসলামকে সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক রোকনুজ্জামান, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, প্রচার সম্পাদক আল মামুন, শিক্ষা ও সাংস্কৃতিক জাহিদুল ইসলাম ও আবু শামিম, নূরুজ্জামান, আব্দুল লতিফ, কার্ত্তিক চন্দ্র মন্ডল, এমদাদুল হক ও গৌতম কুমার দাশকে কার্যনির্বাহী সদস্য করে ১৯ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *