আশাশুনির হাড়িভাঙ্গা প্রাইমারি স্কুলে স্টুডেন্ট কাউন্সিল
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির হাড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) স্কুলের প্রধান শিক্ষক শরিফা খাতুনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কাউন্সিলে ৯৪ ভোটারের মধ্যে ৮৮ জন ভোট প্রদান করে। নির্বাচনে ৫ম শ্রেণির ছাত্রী উর্মি রায় ৭১ ভোট, ৪র্থ শ্রেণির ছাত্র ফেরদৌসুর রহমান ৭০ ভোট, ৩য় শ্রেণির ছাত্রী সুতপা সরকার ৬০ ভোট, ছাত্র জিএম রিয়াদ হোসেন ৫৯ ভোট, ৫ম শ্রেণির ছাত্র বিপ্র রায় ৫৬ ভোট, রাসেল হোসেন ৫১ ভোট ও ৪র্থ শ্রেণির ছাত্রী প্রমী মিস্ত্রি ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলো ৫ম শ্রেণির ফাহিম ইসলামণ প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে রাকেশ সরকার ও রমা রায়। সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে ৪র্থ শ্রেণির আফরোজ ফাতেমা ও দীপ সরকার। ৪র্থ শ্রেণির সস্তিকা রায় ও জগবন্ধু রায় পোলিং অফিসারের দায়িত্ব পালন করে।

Leave a Reply