Sunday, 6 September 2026

মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আবৃত্তি প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 20 February 2019, 22:26

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে অমর একুশে মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসনের আয়োজনে ও শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রাথমিক ক্যাটাগরিতে ৩৭ জন, মাধ্যমিক ক্যাটাগরিতে ২৫ জন এবং কলেজ ক্যাটাগরিতে ৬জন অংশগ্রহণ করে।
এতে বিচারকের দায়িত্ব পালন করেন অধীতি কণ্ঠকলার সভাপতি নাসরিন খান লিপি, ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের সভাপতি পল্টু বাসার, লিনেট ফাইন আর্টসের পরিচালক রোজ বাবু, আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছট্টু, আজমল সংস্কৃতি সংসদের সম্পাদক দিলরুবা রোজ, বর্ণমালা একাডেমির পরিচালক শামীমা পারভিন রত্না, সুলতানপুর সাংস্কৃতিক নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন ও জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক রাফিয়া পারভিন রুমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *