ঢাকাWednesday , 20 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 20 February 2019, 22:17

বল্লী প্রতিনিধি: সদর উপজেলার বল্লী ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ভোট গ্রহণ চলে। বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি নিয়ে গঠিত স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে ৭ টি পদে মোট ১২ প্রার্থী (ছাত্র-ছাত্রী) প্রতিদ্বন্দ্বিতা করে। টানা ভোট গ্রহণ শেষে বিকালে ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফতেমা খানম। এ নির্বাচনে পরিবেশ (বিদ্যালয় আঙিনা ও টয়লেট পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনা), পুস্তক এবং শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, পানি সম্পদ, মিড ডে মিল, অভ্যর্থনা ও আপ্যায়ন এ ৭টি পদে মোট ১২ জন প্রার্থী (ছাত্র-ছাত্রী) প্রতিদ্বন্দ্বিতা করে।
বিজয়ীরা হলো সুমাইয়া খাতুন (৫ম শ্রেণি), সিনথিয়া উজান (৩য় শ্রেণি), সোনিয়া খাতুন (৪র্থ শ্রেণি), আশিক রেজা (৫ম শ্রেণি), তাহমীদ বিন কামরুল (৪র্থ শ্রেণি), শাহানারা খাতুন (৪র্থ শ্রেণি), মামুন হোসেন (৩য় শ্রেণি)।
এ নির্বাচনে ৬৬ জন ভোটাধিকার প্রয়োগ করে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিল ৫ম শ্রেণির নাসিম হোসেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে ৫ম শ্রেণির ছাত্র ইব্রাহিম হোসেন। সহকারি ছিল ৫ম শ্রেণির সামিয়া বুশরা, হৃদয় হোসেন। মহিদ হোসেন পোলিং অফিসারের দায়িত্ব পালন করে।
ভোট চলাকালে প্রত্যেক বুথে তদারকি ও সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক শহীদুজ্জামান পলাশ, মীর আবুল কালাম আজাদ, বিউটি বিশ্বাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *