ঢাকাWednesday , 20 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কারিগরি বেসিক কোর্স অ্যাসোসিয়েশনের জেলা কমিটি গঠন: সমিত সভাপতি, নুরুল সম্পাদক

admin
February 20, 2019 9:38 pm
Link Copied!

বাংলাদেশ কারিগরি বেসিক কোর্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শহরের পিএন স্কুল মিলনায়তনে কারিগরি বেসিক কোর্স অনুমোদিত জেলার ৪৫টি প্রতিষ্ঠান প্রধানের সমন্বয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সাবেক আহবায়ক নুরুল আবছার।
দুই বছর মেয়াদী নয় সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে স্মৃতি কম্পিউটার ট্রেনিং সেন্টারের সমিত কুমার ঘোষ ও আইএসও কম্পিউটার একাডেমির নুরুল আবছার।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. জাহাঙ্গির আলম (ড্যাফোডিল কম্পিউটার একাডেমি), সহ-সভাপতি মো. হাফিজুর রহমান (মালটি মিডিয়া কম্পিউটার প্রশিক্ষণ ইন্সটিটিউিট), যুগ্ম সম্পাদক সুকদেব কুমার বিশ^াস (অ্যাপেল কম্পিউটার ট্রেনিং সেন্টার), সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ আহমেদ (ক্রিয়েটিভ ট্রেইনিং ইন্সটিটিউট), অর্থ সম্পাদক মো. জামাল উদ্দিন (কলেজ অব বিজনেস অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন), অফিস ও প্রচার সম্পাদক এসএম সিদ্দিকুজ্জামান (ইউনাইটেড কম্পিউটার ইন্সটিটিউিট) ও নির্বাহী সদস্য মো. আবদুস সবুর (মডেল কম্পিউটার ইন্সটিটিউিট) প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।