বিজিবির অভিযানে এক মানবপাচারকারীসহ চার বাংলাদেশি ও ৩৫০ কেজি চা জব্দ
ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে
ভারতীয় মদ, গরু, চা পাতা ও এক মানবপাচারকারীসহ চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে।
বুধবার বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বুধবার বেলা ১১টায় ভোমরা বিওপি’র টহল কমান্ডার সুবেদার মজিবুর রহমানের নেতৃত্বে লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালিয়ে এক মানব পাচারকারীসহ চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। বিকাল ৪টায় চান্দুরিয়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে শ্মশান মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এর আগে দুপুর ২টায় কাকডাংগা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার নুর আলমের নেতৃত্বে কেড়াগাছি এলাকায় অভিযান চালিয়ে ১৫০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করা হয়। চান্দুরিয়া বিওপি’র হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে কেড়াগাছি এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করা হয়। মাদরা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে শ্মশান ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করা হয়। তলুইগাছা বিওপি’র টহল কমান্ডার নায়েক হামিদের নেতৃত্বে কাউনডাংগা এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করা হয়। এর আগে ১৯ ফেব্রুয়ারি পদ্মশাখরা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার আরিফুল হকের নেতৃত্বে আরদা এলাকায় অভিযান চালিয়ে ২টি ভারতীয় গরু আটক করা হয়।

Leave a Reply