ঢাকাWednesday , 20 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মীর মোকছেদ আলী স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 20 February 2019, 21:30

ডেস্ক রিপোর্ট: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শহরের মীর মোকছেদ আলী স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালে স্কুল প্র্াঙ্গণে অধ্যক্ষ সৈয়দ মহিউদ্দিন হাসেমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা ইতিহাস শিক্ষা দিতে হবে। কারণ এই প্রজন্মের কোমলমতি শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ সাফি আহমেদ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, মীর মোকছেদ আলী স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সদস্য শেখ আজিজুল হক, সাবেক প্রধান শিক্ষক শফি উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, শিক্ষক সৈয়দ সায়েম আলী, মারুফা খাতুন, সুরাইয়া ইয়াসমিন, সেতু পারভীন, সাদিয়া খাতুন, সুমাইয়া প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক সুরাইয়া সুলতানা সীমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *