ঢাকাTuesday , 19 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভাষা শহীদদের প্রতি অগাধ ভালবাসা: কোড়া তরুণ সংঘের ব্যতিক্রমী উদ্যোগ

admin ঢাকা
আপডেট: 19 February 2019, 22:17

মীর খায়রুল আলম, দেবহাটা: তিনদিন ধরে চলছে প্রস্তুতি। মাটির ওপর কাদা দিয়ে তৈরি করা হয়েছে শহীদ মিনার। রংও করা হবে তাতে। আর সন্ধ্যায় গাদা, গোলাপ ও রজনিগন্ধা কিনে পুষ্পাঞ্জলি তৈরির পর তা দিয়েই নিজেদের নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তারা।
মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্রে করেই এসবের আয়োজন চলছে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের কোড়া গ্রামে। স্থানীয় তরুণদের এই কর্মযজ্ঞেই ফুটে উঠেছে মাতৃভাষার প্রতি তাদের অশেষ প্রেম, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
কোড়া গ্রামের পাড়ের পুকুর ধারের মোড়ে কোড়া তরুণ সংঘের উদ্যোগে নির্মিতব্য শহীদ মিনারের এই প্রস্তুতি দেখতে প্রতিদিন এলাকার আবাল-বৃদ্ধ-বণিতা ভিড় করছেন। ভিড় রয়েছে এখনো।
কোড়া তরুণ সংঘের সভাপতি হুমায়ুন কবীর জানান, তাদের এলাকায় শহীদ মিনার নেই। এজন্য প্রতিবছর তারা নিজস্ব উদ্যোগেই শহীদ মিনার বানিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
তিনি বলেন, পাড়ের পুকুর ধারের মোড়ে কাদা দিয়ে শহীদ মিনার তৈরি করেছি। পরে চলবে পুষ্পাঞ্জলি তৈরির কাজ। মাইকে বাজবে দেশের গান।
ব্যতিক্রমী এই উদ্যোগ সম্পর্কে তিনি জানান, স্থানীয় আবু জাফর, রুহুল আমিন, আব্দুল্লাহ, রাজু, রায়হান, আব্দুর রহমান, নাসিম, ইমরান, নাইম, জাহিদ ও তিনিসহ ৫০-৬০ জন তরুণ এই উদ্যোগে সম্পৃক্ত। তাদের সঙ্গে রয়েছে অগণিত শিশুও। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টিই এই উদ্যোগ। স্থানীয় তরুণ রুহুল আমিন বলেন, প্রতিবছরই আমরা চাঁদা তুলে স্বাধীনতা উৎসব, বিজয় উৎসব ও নববর্ষ উদযাপন করি। এছাড়া একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় ভাষা শহীদদের।
ছোট্ট শিশু আব্দুল্লাহ জানায়, বইয়ে পড়েছি সালাম, বরকত, জব্বারসহ অনেকে বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন। মাতৃভাষা ভাষা রক্ষায় এই আত্মত্যাগ গৌরবের। তাই মাকে বলে এসেছি, অনেক কাজ। ফিরতে দেরি হবে।
এছাড়াও আয়োজকরা জানান, মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিশুদের অংশগ্রহণে মোরগ লড়াই, চেয়ার সিটিং, হাড়ি ভাঙা, বল ছোড়াসহ বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *