ঢাকাTuesday , 19 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভুরুলিয়ায় ওয়াশ মেলা সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 19 February 2019, 21:47

জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর: শ্যামনগর উপজেলার ভুরুলিয়ায় ২ দিনব্যাপী ওয়াশ মেলা সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও উইনরকের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ‘নবযাত্রা’ প্রকল্পের আয়োজনে ভুরুলিয়া-নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ২ দিনব্যাপী এ মেলা সমাপ্ত হয়।
মেলায় ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করে। মেলার সমাপনী দিনে বিকাল ৪টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউপি সদস্য শেখ আ. শহিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার দেওয়া হয় মেলায় অংশগ্রহণকারী ইসলাম ব্রাদার্সকে। পুরস্কার গ্রহণ করেন ইসলাম ব্রাদার্সের মালিক নূর ইসলাম। পর্যায়ক্রমে অংশগ্রহণকারীদের পুরস্কার দেওয়া হয়।
এরপর বক্তব্য রাখেন ইউপি সদস্য আ. সবুর কাগুচী, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য শফিকুল ইসলাম, সাংবাদিক রণজিৎ বর্মন প্রমুখ। মেলার ব্যবস্থাপনায় ছিলেন ওয়াশ অফিসার জিয়াউর রহমানসহ সহযোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *