ঢাকাTuesday , 19 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উগ্রপন্থা প্রতিরোধ বিষয়ক আঞ্চলিক সংলাপে ডিসি: উগ্রবাদ দমনে বাংলাদেশ বিশ্বে প্রশংসিত

admin
February 19, 2019 9:04 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি দেশের বাইরে আলোচিত ও গ্রহণযোগ্য হয়েছে। একইভাবে বাংলাদেশে যে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিলো তা দমন করেও বাংলাদেশ বিশ্বে প্রশংসিত হয়েছে। বর্তমানেও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উগ্রপন্থা দমনে তৎপর রয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত ‘উগ্রপন্থা প্রতিরোধে কর্মসূচি বাস্তবায়নে অর্জন, চ্যালেঞ্জ ও শিক্ষণ’ শীর্ষক আঞ্চলিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এসব কথা বলেন।
রূপান্তরের অর্থায়নে অগ্রগতি সংস্থা এ সংলাপের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন অগ্রগতি সংস্থার সভাপতি প্রফেসর আব্দুল হামিদ। স্বাগত বক্তব্য দেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।
সংলাপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশীষ সরদার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহম্মেদ বাপ্পী, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কেএম সেলিম শাহনেওয়াজ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনি আল নুর, খান বাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সমকাল ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম. কামরুজ্জামান প্রমুখ। সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রূপান্তরের প্রজেক্ট ডাইরেক্টর শাহাদৎ হোসেন বাচ্চু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।