ঢাকাTuesday , 19 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 19 February 2019, 20:55

ডেস্ক রিপোর্ট: নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সাতক্ষীরায় ১৬১টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) দু’সহস্রাধিক শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন। অনেকের চাকরির বয়সও শেষের দিকে।
বক্তারা অবিলম্বে সাতক্ষীরাসহ দেশের লক্ষাধিক শিক্ষক-কর্মচারীকে একযোগে এমপিওভুক্তি করতে সরকারের কাছে জোর দাবি জানান।
পরে নেতৃবৃন্দ একই দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *