ডেস্ক রিপোর্ট: ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা করেছে জেলা শ্রমিকলীগ ও পৌর যুবলীগ।
সোমবার সন্ধ্যায় জেলা শ্রমিক লীগের আয়োজনে সাতক্ষীরা পাওয়ার হাউজ চত্বরে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরদার, সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, শেখ তামিম আহম্মেদ সোহাগ, শেখ রেজাউল করিম, শেখ আজাদুল ইসলাম, শেখ সাহাঙ্গীর হোসেন শাহীন, পৌর শ্রমিকলীগের সভাপতি জোহর আলী, সাধারণ সম্পাদক রমজান আলী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক গাউস আলী, সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মুকুল, শহিদুল ইসলাম কালু, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ হোসেন খান, সহ-অর্থ সম্পাদক ইউছুফ আলী, লেবার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোসলেম আলী, কৃষি ব্যাংক সিবিএর সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, আব্দুর রাজ্জাক, আরশাদ আলী, শেখ শফিউল হক, আব্দুর রহমান খান, নিলীমা আক্তার লিলি, আব্দুল হান্নান, ইকরামুল কবির, শহিদুল ইসলাম, মিলন হোসেন প্রমুখ।
সভায় একুশের প্রথম প্রহরে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প্যস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এসময় শ্রমিক লীগের বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, সাতক্ষীরা পৌর যুবলীগের উদ্যোগে সোমবার রাত ৮টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু। প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন ইউসুুফ সুলতান মিলন, রবিউল ইসলাম, ইলিয়াছ কবির, শরিফুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ।
