সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে মহান শহিদ দিবস পালন উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা কমান্ডার আব্দুল হান্নান। সভায় মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযথভাবে পালনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, শোক র্যালি ও আলোচনা সভা আয়োজনের কর্মসূচি গ্রহণ করা হয়।
এছাড়া শনিবার (১৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরা প্রেসক্লাবে আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের বিরুদ্ধে খাজরা ইউনিয়নের কতিপয় মুক্তিযোদ্ধা যে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করেছেন তা সম্পূর্ণ তাদের নিজস্ব অভিমত উল্লেখ করে এর সাথে উপজেলার অন্যান্য মুক্তিযোদ্ধদের কোন সম্পৃক্ততা নেই বলে জানানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
