ঢাকাMonday , 18 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

admin ঢাকা
আপডেট: 18 February 2019, 21:45

ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নবযাত্রা প্রকল্পের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘কুড়িতে বুড়ি নয়, ১৮’র আগে বিয়ে নয়, এই শ্লোগানে সোমবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন আ. লীগ সভাপতি সজল মূখার্জী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষের সভাপতিত্বে এবং সহ. শিক্ষক শামিমুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের হিসাব রক্ষক সাব্বির আহম্মেদ, ইউপি সদস্য রোকেয়া খাতুন বেবী, এসএমসি সদস্য আশরাফ হোসেন, ঝর্ণা আকতার, অভিভাবক প্রতিনিধি নূরুল আবসার সিরাজী, তাপস মন্ডল, নবযাত্রা প্রকল্পের ওয়াশ অর্গানাইজার আব্দুর রহমান শাহীন, মনিরুজ্জামান, জেন্ডার অর্গানাইজার মৌসুমী আক্তার প্রমুখ। সমাবেশে বক্তারা বাল্য বিবাহের সচেতনতামূলক বিভিন্ন দিক বিশ্লেষণ করে আগামী দিনে বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে আরো বেশি উদ্বুদ্ধ করতে গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *