ঢাকাMonday , 18 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুর-শাহাপুর ভায়া ভেরচী সড়কে থ্রি হুইলার চলাচল উদ্বোধন

admin
February 18, 2019 9:17 pm
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর-শাহাপুর ভায়া ভেরচী সড়কে জনসাধারণের সুবিধার্তে থ্রী হুইলার মাহেন্দ্র চলাচলের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) ভেরচী বাজারে যশোর জেলা ম্যাক্সি রাইডার চ্যাম্পিয়ান ও হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রার্থী সাঈদুর রহমান সাঈদ, যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন (২২৭) এর সদস্য আব্দুল হাকিম ও শহিদুজ্জামান শহিদ, উত্তর ডুমুরিয়া থ্রী-হুইলার সমিতির সভাপতি জি.এম.আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ইউপি সদস্য মাজাহারুল ইসলাম, ড্রাইভার আলী ও আসাদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।