ঢাকাMonday , 18 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এনইউবিটি’র আমেরিকান কর্নার ও এনডিএফ’র উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 18 February 2019, 21:08

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনাতে অবস্থিত আমেরিকান কর্নার ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ) খুলনা অঞ্চলের যৌথ উদ্যোগে সোমবার দিনব্যাপী বিভাগীয় গ্রণগ্রন্থগার খুলনায় অমর একুশে বইমেলার মঞ্চে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, সংসদীয় বিতর্ক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাধন রঞ্জন যোষ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরকারি সুন্দরবন আদর্শ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো: মিজানুর রহমান, বিভাগীয় গ্রণগ্রন্থগারের সহকারি পরিচালক ড. মো: আহসান উল¬াহ, কেএমপির ডিবির এডিসি এম কামরুল ইসলাম (পিপিএম), নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ অ্যান্ড টেকনোলজির আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রাজীব হাসনাত শাকিল ও আমেরিকান কর্নার খুলনার কো-অর্ডিনেটর ফারজান রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফ খুলনা অঞ্চলের মডারেটর তাকদীরুল গনী।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীর অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও প্রদর্শনী সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে স্পিকারের দায়িত্ব পালন করেন প্রভাষক রবিউল হাসান। বিতর্ক শেষে বিতার্কিকদের হাতে শুভেচ্ছা উপহার এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *