ঢাকাMonday , 18 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: একটুখানি

admin ঢাকা
আপডেট: 18 February 2019, 20:56

একটুখানি অন্ন পেতে-
ছুটি নিরন্তর,
ক্লান্ত কায়া, ব্যর্থ মন,
নেই’কো অবসর।
একটুখানি বস্ত্র পেতে-
পকেট পানে চেয়ে,
স্থির চক্ষু, শীতল হৃদয়,
কিছুই নাহি পেয়ে।
একটুখানি মাথা গুঁজতে-
এদিক সেদিক ঘুরে,
ক্ষত পদ, ভারি অন্তর,
বেদনার ঘোরে।
একটুখানি শিক্ষা পেতে-
শিক্ষক মহোশয়ের দ্বারে,
অতৃপ্ত মন, হতাশার ধোঁয়া,
অন্তঃসারশূন্য স্যারে।
একটুখানি সেবা পেতে-
গেলাম বৈদ্যের কাছে,
বাড়ল ব্যাধি, হলাম কাতর,
মৃত্যু যেন পাছে।
একটুখানি, একটুখানি
পাবো তোমায় কবে?
দিনগুলো মোর হেলায় কাটে,
শুধুই সুদিন জপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *