সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত একই পরিবারের তিনজন মুমূর্ষ রোগীর জন্য সাহায্যের আবেদন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত মুমূর্ষ রোগী পীযুষ সরকার সমাজের সকলের কাছে সাহায্যের আবেদন করেছেন। সড়ক দুর্ঘটনায় পীযুষ সরকার, তার স্ত্রী ও এক মাত্র কন্যা মারাত্মক আহত হয়।
পীযুষ সরকার জানান, গত ১৩ ফেব্রুয়ারি তিনি, তার স্ত্রী ও কন্যা মটরসাইকেলে করে তালার গাছায় যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনার শিকার হন। এ সময় পীকআপ ভ্যানের ধাক্কায় আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সাতক্ষীরা ট্রমা সেন্টারে ভর্তি আছেন। ইতো মধ্যে আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে। তারা তিন জনই হাসপাতালে ভর্তি। অথচ পীযুষ সরকার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কিন্তু তাদের এই অবস্থায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। ধারদেনা করে চিকিৎসা হচ্ছিলো। কিন্তু এখন আর তাদের পক্ষে সেটাও সম্ভব হচ্ছে না। তাদের চিকিৎসার জন্য এখনো কয়েক লক্ষ টাকা লাগবে। তার ৯ বছরের মেয়েটিও হাসপাতালের বেডে কষ্ট পাচ্ছে। এমন সময় সমাজের বৃত্তবানদের কাছে সাহায্যে আবেদন করেছেন তিনি। এই অসহায় পরিবারটির সাহায্য পাঠানোর ঠিকানা- ০১৭৯৪-৪৯৮০৪৮

Leave a Reply