ঢাকাSunday , 17 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা ড্র

admin ঢাকা
আপডেট: 17 February 2019, 22:29

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শনিবার বিকালে দেলুটি হাটবাড়ী মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খুলনা মুক্ত বাংলা ফুটবল একাদশ ও হাটবাড়ী জোনাকী ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলা ২-২ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়। খেলা শেষে ইউপি সদস্য সুপদ রায়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল মন্ডল, ক্যাম্প ইনচার্জ এসআই আবু জার রহমান, আওয়ামী লীগ নেতা সুকৃতি মোহন সরকার, মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গোষ্টবিহারী মন্ডল, প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রিংকু রায়, প্রধান শিক্ষক নিত্যনন্দ মন্ডল। বক্তব্য রাখেন অনিল কৃষ্ণ মল্লিক, ইউপি সদস্য মঙ্গল গাইন, চঞ্চলা রাণী, ডালিম রায়, আশিষ কুমার হালদার, সুকুমার কবিরাজ, যুবলীগ নেতা দিজেন্দ্রনাথ মন্ডল, রাম টিকাদার ও সুব্রত রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *