পাইকগাছায় গাঁজাসহ আটক ১
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা থানা পুলিশ গাঁজাসহ আরিফ মোড়ল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আরিফ উপজেলার দেবদুয়ার শাহাপাড়া গ্রামের মৃত বাসতুল্লাহ মোড়লের ছেলে।
পাইকগাছা থানার ওসি এমদাদুল হক শেখ জানান, শুক্রবার গভীর রাতে থানার এসআই মিন্টু মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর সদরের জিরো পয়েন্ট এলাকা থেকে ২০ গ্রাম গাঁজাসহ আরিফকে হাতেনাতে আটক করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Leave a Reply