বিজিবির অভিযানে ফেনসিডিল, বাই সাইকেল ও চাপাতা জব্দ
ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, বাই সাইকেল, চাপাতা ও তালমিসরি জব্দ করেছে। রোববার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ১৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় কুশখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার ওমর আলীর নেতৃত্বে বলফিল্ড নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২৩ হাজার ২ শত টাকা মূল্যের ৫৮ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। একইদিন রাত সাড়ে ১০টায় মাদরা বিওপির টহল কমান্ডার হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে মাদরা এলাকায় অভিযান চালিয়ে ১টি ভারতীয় বাই সাইকেল জব্দ করে।
অপর দিকে, ১৭ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৬টায় একই বিওপির টহল কমান্ডার সুবেদার শাহজাহান আলীর নেতৃত্বে ভাদিয়ালী নামক স্থানে অভিযান চালিয়ে ২১ হাজার টাকা মূল্যের ৫২ কেজি ভারতীয় চাপাতা জব্দ করা হয়।
১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় হিজলদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোহাম্মদ আলীর বরালী নামক এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার টাকা মূল্যের ১৫ কেজি ভারতীয় চা পাতা জব্দ করা হয়।
এছাড়া কাকডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আশরাফুল ইসলামের নেতৃত্বে কুঠিবাড়ী নামক এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩০ হাজার টাকা মূল্যের ৭৫ কেজি ভারতীয় চাপাতা ও সন্ধ্যা সাড়ে ৬টায় ভোমরা বিওপির টহল কমান্ডার সুবেদার মজিবর রহমানের নেতৃত্বে লক্ষ্মীদাড়ি নামক এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২ হাজার ৮শত টাকা মূল্যের ১৮ কেজি ভারতীয় তালমিসরি জব্দ করা হয়।

Leave a Reply