শ্যামনগরে বনদস্যুদের তথ্যদাতা আটক
শ্যামনগর প্রতিনিধি: বিভিন্নভাবে তথ্য দিয়ে বনদস্যুদের সহযোগিতা করার দায়ে এক ব্যক্তিকে আটক করেছে ভেটখালী রায়নগর নৌ-পুলিশ ফাড়ির সদস্যরা। আটককৃত ব্যক্তির নাম আবুল কাশেম (৩৫)। শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভেটখালী বাজার থেকে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিপ্লব কুমার তাকে আটক করেন। আটক আবুল কাশেম কালিঞ্চি গ্রামের আব্দুল্যাহ গাজীর ছেলে। এসআই বিপ্লব কুমার জানান, গোপন তথ্যের বিত্তিতে আবুল কাশেমকে আটক করে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply